ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামীলীগের যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মাল্যদানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সকাল ১১টায় ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড় থেকে বিশাল শোভাযাত্রা বের হয় এবং শহর ঘুরে ফায়ার সার্ভিস মোড়ের রোনালস্ রোডে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমুর বাসভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশাল এই আলোচনা সভায় আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর তরুন কর্মকার। সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহŸায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির।
সঞ্চালক ছিলেন যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর কামাল শরিফ। অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদসহ যুবলীগের এনামুল হক জুয়েল, ইমরান হোসেন শক্তি, আলী আকবার আকাশ, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম বাচ্চু, ফয়সাল হোসেন শামীম ও শহিদুল ইসলাম প্রমুখ যুবলীগ নেতারা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে একই স্থানে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, আওয়ামী যুবলীগের গৌরবময় ইতিহাস রয়েছে এবং এরা আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে দেশ গড়ার কাজে সহযোগীতা করে চলেছে। দেশের সংকটকালিন সময়েও যুবলীগ সাহসী ভ‚মিকা পালন করছে। দেশে বিএনপির নৈরাজ্য ও জ্বালাও পোড়াও আন্দোলনকে প্রতিহত করার জন্য আওয়ামী যুবলীগ মাঠে সক্রিয় ভ‚মিকা পালন করছে।










