ঝালকাঠি প্রতিনিধিঃ
ডেঙ্গু মশা প্রতিরোধে ঝালকাঠির পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা শহরের বিভিন্ন স্থানের ড্রেন ও নালা-নর্দমায় এ স্প্রে করেছে। শনিবার সকালে পৌরমেয়র লিয়াকত আলী তালুকদারের উদ্যোগে প্রেসক্লাব টাউনহল মুজিব মেহেদী সড়কে দিন ব্যাপী ফগার মেশিনে এ স্প্রে প্রদান করা হয়।
ডেঙ্গু মশা থেকে ডেঙ্গু নামের রোগটি দেশব্যাপী দেখা দিয়েছে। ঝালকাঠিতে এ রোগে আক্রান্ত অনেকটাই কম রয়েছে। জনসাধারনকে এ রোগ থেকে রক্ষার্থে শহর জুড়ে মশা নিধনের স্প্রে সহ পৌরসভা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করা হয়েছে।
ঝালকাঠি পৌরমেয়র রিয়াকত আলী তালুকদার জানান, পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ও ডেঙ্গু আক্রান্ত থকে জনসাধারনকে রক্ষার্থে মশা নিধনের স্প্রে প্রদান সহ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করা হয়েছে। এ স্প্রে প্রদানের ফলে সকল ধরনের মশা তো মারা যাবেই সেই সাথে মশার ডিমও নষ্ট হয়ে যাবে। পৌর এলাকার ড্রেন, ডোবা ও নালা-নর্দমায় এ মশা নিধনের ঔষধ প্রয়োগ করা হয়েছে।
পৌর শহর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে জনসাধারনকে এগিয়ে আসতে হবে। জনগনকে অনুরোধ করবো এখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে রাখবেন। ময়লা আবর্জনা এখানে সেখানে না ফেলে পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের সহযোগিতা করলে শহড় পরিষ্কার ও সুন্দর রাখা সম্ভব হবে।










