কাঠালিয়া প্রতিনিধি:-
ঝালকাঠির কাঠালিয়ায় মাদ্রাসা ইমদাদিয়া খানকাহ আশরাফিয়া তালগাছিয়া মাদ্রাসার উদ্যোগে ২ দিন ব্যাপি ৯৭ তম বার্ষিক ইসলাহী মাহফিল দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মঙ্গলবার রাত ১ টায় মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে।
এতে প্রধানি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনুত তা’লীম ,মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকার মাওলানা মুফতি আব্দুল মালেক।
আলহাজ¦ হযরত মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিসবাহ, পরিচালক মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার মুফতী হাবিবুর রহমান, জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী হেদায়াতুল্লাহ খান আজাদী, পীর সাহেব তালগাছিয়ার মূফতী নুরুল্লাহ আশরাফী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনসহ আরো অনেকে। ওয়াজ নছিয়াত শেষে দোয়া ও মোনাজাতাতের মাধ্যমে শেষ হয়।










