কাঠালিয়া প্রতিনিধিঃ-
সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, ও একটি র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সহকারি কমিশনার ভূমি ফারজানা ববি মিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদার।
এতে স্বাগত বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামছাড়াও সাংবাদিক, এবং স্থানীয় জন প্রতিনিধি গন ও বিভিন্ন এলাকার সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।










