ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে বিশ^ হাত ধোয়া দিবস পালিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমীন, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এরশাদুজ্জামান মৃদুল।
পরে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে শিক্ষার্থীদের হাত ধোয়া শেখানো হয়।










