ঝালকাঠি প্রতিনিধিঃ
ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা সপ্তাহ ২০২৩ পালন উপলক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রশাসক ফারাহ্ গুল নিঝুম সভাপতিত্ব করেন। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম সফল করতে জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরোজ, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান,পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার প্রমুখ। আগামী ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহ ব্যাপী জেলাজুড়ে সামাজিক আন্দোলন হিসেবে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য এই সপ্তাহের উদ্দেশ্য।
এই সময় মশা নিধন স্প্রে ও ঘরবাড়ি আঙিনা ও ডোবা নালায় মশা জন্ম নেওয়ার আবসস্থগুলো নিরাপদ রাখার জন্য পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবেহ এবং ধারাবাহিকভাবে এলাকা ভিত্তিক ৬দিন কর্মসূচি পালন করা হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও সুধিজনদের নিয়ে শহরের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। সভায় জনপ্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পৌরসভার কর্মকর্তা ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।










