ঝালকাঠি প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ ক্ষয়-ক্ষতি এড়াতে ৭টি কন্ট্রোলরুম, ৫৯ সাইক্লোন সেল্টার, ৩৭ টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের ৩ টি উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় এছাড়া নগদ ৩ লাখ ২৩ হাজার টাকা, ৩৫০ মেট্রিক টন ত্রানের চাল বিতরণের জন্য মওজুদ আছে।
পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও স্বেচ্ছাসেবক টিমও পস্তুত রয়েছে। বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘হামুন’।










