ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মাঝ রাতে বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী ঝালকাঠির পূজা মন্ডব পরিদর্শন করেছেন। রাত ১২টায় তিনি ঝালকাঠির শ্রী শ্রী মদনমোহন আকড়া বাড়ি আসেন। এ সময় এই রাতে কয়েকশ নারী পুরুষ ভক্ত দর্শনার্থী মন্দিরে উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার সকলের সহযোগীতা নিয়ে বরিশাল বিভাগ জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ও ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে সার্বজনীননভাবে সকল ধর্মের মানুষের সহমর্মীতার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব সারদীয় দূর্গা পূজা পালিত হয়েছে।
এ সময় মন্দির চত্বরে বিভাগীয় কমিশনার মতবিনিময় সভা করেছেন। ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ অসীম কুমার সাহার সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের পরিচালক যুগ্ম সচিব আনোয়ার হোসেন, ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিলসহ হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। সভায় জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্যানেল মেয়র তরুন কর্মকার বক্তব্য রাখেন।










