ঝালকাঠিতে নানা আয়োজনে শেখ রাসেল দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০ টায় ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির হল রুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে শেখ রাসেল দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সরদার মো শাহ আলম, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি পৌর মেয়র আলহাজ্ব মো লিয়াকত আলী তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো আনোয়ার সাইদ, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
এ সময় শিশুদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী মেহেজাবিন ইসলাম মাইসা, কালেক্টরেট স্কুলের ছাত্রী জান্নাতুল ইসলাম নুরিন।
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঝালকাঠি জেলা পুলিশের কর্মকর্তা, ঝালকাঠির বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র- ছাত্রী এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ‘ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় ঝালকাঠি জেলার জয় স্মার্ট সেন্টার’ এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।










