কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুস্পস্তবক অর্পন করেন, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন সংগঠন।
পরে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বিমল চন্দ্র, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ফোরকান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুর ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জগলুল সাদ ফারুক, সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, কাঠালিয়া সদর ইউনিযন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া মোনাজাত করা হয়।