জনতার খবর ডেক্সঃ
মোঃ কাওসার আহমেদ জেনিভ সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলা শৌলজালিয়া ইউনিয়নের কেবিকে মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
এ সময় জেনিভ সিকদারের সাথে অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তাকে সভাপতি হিসেবে বিজয়ী ঘোষনা করেন।
নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, স্কুল শিক্ষক, অভিভাবক, পুলিশ, সাংবাদিক, রাজনীতিবিদ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোঃ কাওসার আহমেদ জেনিভ সিকদার দীর্ঘদিন যাবৎ কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাঠালিয়া উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান সহ বিভিন্ন সামাজিক ও রাজিৈনতক দায়িত্ব পালন করে আসছেন।










