ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার শ্রীমন্তকাঠি এমএল মাধ্যমিক বিদ্যালয়ে মা ও শিশু বান্দব সংস্থা নামে একটি বেসরকারি সংগঠন এর আয়োজন করে।
এতে প্রায় ২০০ জনকে চক্ষু চিকিৎসা সেবা, শিক্ষার্থীসহ ৩০০ , অন্যান্য ২০০ জনকে অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় অন্যানের মধ্যে মা ও শিশু বান্দব সংস্থার সভানেত্রী শিরিন জাহান, উপদেষ্টা ড. শামীম আহসান, শেখেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হরেন্দ্রনাথ বিশ^াস উপস্থিত ছিলেন।
মা ও শিশু বান্দব সংস্থার সভানেত্রী শিরিন জাহান বলেন,‘ ফ্রি চক্ষু চিকিৎসা, মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রায় ৭০০ জন বিভিন্ন রকমের চিকিৎসা সেবা প্রদান করা হবে।










