অনলাইন ডেস্কঃ বাংলাদেশ গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, প্রকল্প বাস্তবায়নের ঋণ নিয়ে সরকার দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছে। আগামীকাল যদি সরকার ক্ষমতা হস্তান্তর করে আমাদের হাতেও দেয়, আমরাও দেশ চালাতে হিমশিম খাব। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।
নুরুল হক নুর বলেন, ঋণের ভারে জর্জরিত করে সরকার দেশকে দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছে। তাই জনগণকে বলছি, সময় নেই। এদের যত সময় দেবেন, দেশ তত খাদের কিনারায় যাবে। কাজেই সময় থাকতে সংঘটিত হোন, গণ-আন্দোলন গড়ে তুলুন।
তিনি বলেন, তিন লাখ ৪০ হাজার কোটি টাকার ঋণের কিস্তি ২০২৪ সাল থেকে বাংলাদেশকে দিতে হবে। এই ঋণগুলো করেছে মাফিয়ারা। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন, আমরা আইএমএফের কাছ থেকে ঋণ নেব না। এ ঘোষণার চার দিনের মাথায়ই আমরা দেখলাম, আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার, জাপানি উন্নয়ন সংস্থা জাইকার কাছ থেকে ৫০ কোটি ডলার ঋণ চেয়েছে সরকার। অর্থমন্ত্রী আগে যে কথা বলেছেন, চার দিন পরই তাদের কথা ও কাজের মিল নেই। জ্বালানি তেল প্রসঙ্গে নূর বলেন, জ্বালানি তেলে তিন-ছয় মাস চললে সেটা ভালো।
বাংলাদেশ গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, প্রকল্প বাস্তবায়নের ঋণ নিয়ে সরকার দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছে। আগামীকাল যদি সরকার ক্ষমতা হস্তান্তর করে আমাদের হাতেও দেয়, আমরাও দেশ চালাতে হিমশিম খাব। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।
নুরুল হক নুর বলেন, ঋণের ভারে জর্জরিত করে সরকার দেশকে দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছে। তাই জনগণকে বলছি, সময় নেই। এদের যত সময় দেবেন, দেশ তত খাদের কিনারায় যাবে। কাজেই সময় থাকতে সংঘটিত হোন, গণ-আন্দোলন গড়ে তুলুন।
তিনি বলেন, তিন লাখ ৪০ হাজার কোটি টাকার ঋণের কিস্তি ২০২৪ সাল থেকে বাংলাদেশকে দিতে হবে। এই ঋণগুলো করেছে মাফিয়ারা।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন, আমরা আইএমএফের কাছ থেকে ঋণ নেব না। এ ঘোষণার চার দিনের মাথায়ই আমরা দেখলাম, আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার, জাপানি উন্নয়ন সংস্থা জাইকার কাছ থেকে ৫০ কোটি ডলার ঋণ চেয়েছে সরকার। অর্থমন্ত্রী আগে যে কথা বলেছেন, চার দিন পরই তাদের কথা ও কাজের মিল নেই। জ্বালানি তেল প্রসঙ্গে নূর বলেন, জ্বালানি তেলে তিন-ছয় মাস চললে সেটা ভালো।












