অনলাইন ডেস্কঃ ৬ মাসের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক শিক্ষার্থী। দুদিন ধরে ওই শিক্ষার্থীর বাড়িতে অবস্থান করছেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে জামালপুরের মেলান্দহ পৌরসভার পাচুরপাড়া এলাকায়।
৩০ জুন বৃহস্পতিবার দুপুর থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন তিনি। ২ জুলাই শনিবারওে তাকে দেখা গেছে অনশনে।
মেলান্দহ পৌরসভার পাচুরপাড়া এলাকার মাওলানা শহীদুল্লাহর ছেলে লুৎফর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্যে মাস্টার্স করছেন। তার সাথে ৬ মাসের প্রেমের সম্পর্ক চলে ওই ভুক্তভোগী তরুণীর।
তরুণী জানান, প্রায় এক বছর আগে এক বন্ধুর মাধ্যমে লুৎফর রহমানের সঙ্গে তার পরিচয়। পরিচয় থেকে তাদের প্রেম। তবে প্রায় ছয়মাস ধরে চলে তাদের এ প্রেমের সম্পর্ক।
গত ১৮ জুন ছেলের বাড়ি আসেন তরুণী। এ সময় ছেলের পরিবার আশ্বস্ত করলে তরুণী চলে যান। তবে হঠাৎ লুৎফর রহমান তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং তাদের প্রেমের সম্পর্ক অস্বীকার করেন। তাই বিয়ের দাবিতে তিনি অনশন করছেন।
অভিযুক্ত লুৎফর রহমানের বাবা শহীদুল্লাহ বলেন, আমরা তাদের দুজনের সম্পর্ককে মেনে নিয়েছি। পারিবারিকভাবে বিষয়টিকে কীভাবে সুরাহা করা যায় সেটা চিন্তা করছি।
সূত্রঃ বাংলা ভিশন।












