ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌসভায় আগামী ২০২২-২৩ অর্থ বছরে ৫৪৩ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার টাকার সম্ভাব্যবজেট আসছে। বাজেটে আয় ধরা হয়েছে ৫৪১ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা এবং সমাপনী স্থিতি ৫৪ লাখ ৬৩ হাজার ৫০৯ টাকা। আয়ের খাতে রাজস্ব আয় ১৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা ও ৫ কোটি ৫ লাখ টাকা এবং উন্নয়ন খাত হতে ৫১৭ কোটি ৫ লাখ টাকা সম্ভাব্য আয় ধরা হয়েছে। সোমবার সকাল সড়ে ১০টায় ঝালকাঠি পৌরসভার সভা কক্ষে নগর সমন্বয় কমিটির সামনে এই তথ্য মতামতের জন্য উপস্থাপন করা হয়েছে।
সভায় বক্তারা সাংস্কৃতিক ও ক্রীড়া খাতে আরো বেশি অর্থ বরাদ্দের দাবী করেন। সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ¦ লিয়াকত আলী তালুকদার বাজেটে এই দুটি খাতে অর্থ বরাদ্দের পরিমান বাড়ানোর ওয়াদা করেন এবং আনুষ্ঠানিকভাবে পৌর নাগরিকদের উপস্থিতিতে বাজেট অধিবেশনে খুটিনাটি পর্যালোচনা করে বাজেট ঘোষণা করা হবে বলে জানান।
এই অনুষ্ঠানে পৌরসভার নির্বহী কর্মকর্তা শাহিন সুলাতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার। অন্যদের মধ্যে ঝালকাঠি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মুহাম্মদ মনিরুল ইসলাম তালুকদার, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনোয়ার হোসেন খাঁন, ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত ও ঝালকাঠির টিআইবি সভাপতি ড. কামরুন্নেছা আজাদ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।










