ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় ও বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে নির্বাহী অফিসার সাবেকুন নাহার,জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক আকন্দ,তরুন কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, মহিলা ভাইস ইসরাত জাহান সোনালী, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীব কুমার ধাম,ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম।
২০২১-২২ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পে আওতায় সুফলভোগী দেশীয় প্রজাতিয় মাছ আহরণকারী ২৫ জন জেলেকে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।










