ঝালকাঠি প্রতিনিধিঃ
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করার পরে ঝালকাঠিতে সুতালড়ি সেতুতে বর্ণিল আলোকসজ্জা করে গাড়ি চালক ও যাত্রীদের মিস্টি বিতরণ করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
চেম্বারের সভাপতি মুহাম্মদ মনিরুল ইসলাম তালুকদার ও চেম্বারের পরিচালকরা গতরাত থেকে আজ রবিবার দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন। মিষ্টি পেয়ে খুশি গাড়ির চালক ও যাত্রীরা।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতরাতে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সংগীতানুষ্ঠানের আয়োজন করে। এতে স্থানীয় ও খুলনা থেকে আগত শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে। পরে আতশবাজি ফোটানো হয়। জেলা প্রশাসক মো. জোহর আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ উৎসব উপভোগ করেন।










