ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা সদর উপজেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ জুন সন্ধ্যা ৬টায় পৌর এলাকার পালবাড়ি খাদ্য গোডাউন জামে মসজিদে দলীয় নেতা কর্মীরা এ কর্মসূচী পালন করেছে সদর উপজেলা বিএনপি।
মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ঝাকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এড. নাসিমুল হাসান। উপস্থিত নেতাকর্মীরা বেগম জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।










