জনতার খবর ডেস্কঃ পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য তথ্য অধিদফতরের নির্দেশনা জারি। এ নির্দেশনায় রিপোর্টার, ক্যামেরাম্যান, টেকনিশিয়ান ও গাড়িচালককে আজিমপুর স্কুল হেলথ ক্লিনিক থেকে কোভিড-১৯ পরীক্ষা করতে হবে।
আজিমপুর স্কুল হেলথ ক্লিনিকে উল্লেখিত প্রত্যেক ব্যক্তির জন্য ১০০ টাকা ফি এবং মিডিয়া হাউজের আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের ফটোকপি জমা দিয়ে ২২ থেকে ২৪ জুন পর্যন্ত (সাপ্তাহিক বন্ধের দিনসহ) প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে কোভিড-১৯ টেস্ট করানো যাবে।
জাজিরা প্রান্তে অনুষ্ঠান কাভারকারী গণমাধ্যমকর্মীদের জন্য উল্লেখিত নিয়মে মাদারীপুর ও শরীয়তপুর জেলা সিভিল সার্জনের কার্যালয় হতে সীমিত আকারে কোভিড-১৯ টেস্ট করানো যাবে।
সূত্রঃ বাংলা ভিশন।












