ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে দরিদ্র্য পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ ২২ জুন বুধবার সকাল ১১ টায় ঝালকাঠি শহরের হরিসভা মন্দিরে আনুষ্ঠানিক ভাবে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
জেলার চারটি উপজেলায় ৫৬ হাজার ৫৭৬ পরিবার কার্ডের মাধ্যমে টিসিবির তেল, ডাল ও চিনি কেনার সুবিধা পাবেন। তেল ১১০ টাকা কেজি, চিনি ও ডাল ৫৫ টাকা কেজি দরে কিনতে পারবেন টিসিবি ডিলারদের কাছ থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও পৌর কাউন্সিলর মো. কামাল শরীফ।










