ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ নাজমুল আলম এর সভাপতিত্বে এনডিছি মোঃ বশির গাজী ও সহকারী কমিশনার আহম্মেদ হাসান উপস্থিত ছিলেন।
এই বিভাগের কর্মচারী ও কর্মকর্তাদের সেবার মান বৃদ্ধি করে জনসাধারণেন সাথে ভালো ব্যবহার, দপ্তরের বিভিন্ন কর্মকান্ড সুচারুভাবে সম্পন্নসহ নানা বিষয় প্রশিক্ষণ দেয়া হয়েছে।










