ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরে একদিনে কুকুরের কামড়ে ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পুলিশ, শিশুসহ বিভিন্ন বয়সের নারী ও পুরুষ রয়েছে। আজ ২১ জুন মঙ্গলবার দুপুর পর্যন্ত আহতদের মধ্যে ৪০ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শহরের ফায়ার সার্ভিস মোড়, কুমারপট্টি সড়ক, প্রেস ক্লাব সড়ক, সাধনার মোড় ও চাঁদকাঠি এলাকায় কুকুর আক্রমন চালায়।
ডিউটি পালন করতে যাওয়ার পথে পুলিশ কনষ্টবল আজিজুর রহমান আহত হয়। এছাড়াও শহরের স্টেশন রোড়ের সৈয়দ আবু শহিদ ও খলিলুর রহমানসহ প্রায় অর্ধ শতাধিক আহত হয়েছেন। ঝালকাঠি সদর হাসপাতালে রেভিক আইজি ভ্যাকসিন না থাকায় আহতরা বিপাকে পড়েছেন। বাইরে থেকে ভ্যাকসিন কিনে এসব রোগীদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স মনিন্দ্র নাথ দত্ত।










