ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সোমবার ঝালকাঠিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন আটা বিক্রির দায়ে পূর্ব চাঁদকাঠির কানুকুন্ডুকে ১০ হাজার টাকা এবং এই মেয়াদ উত্তীর্ন আটা ব্যবহার করে পণ্য বিক্রির দায়ে একটি রেস্টুরেন্ট মালিক শিশু মজুমদারকে ৩ হাজার টাকা জরিমানা করেছে। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের ঝালকাঠির সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এই জরিমানা করেছেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠি জেলায় বিগত ১ জুলাই ২০২১ থেকে ২০ জুন ২০২২ পর্যন্ত ১২৩টি বাজার তদারকিকালিন ৪৩১টি বিভিন্ন ধরনের ব্যাবসায়িক প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের বিধি লঙ্ঘন করে ক্রেতাকে প্রতারিত করার দায়ে জরিমানা করে ১২ লাখ ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে। ঝালকাঠি জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে।










