ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ঝালকাঠি পৌরসভার ১৮টি বিদ্যালয় দলের ছেলে ও মেয়ে বিভাগে ৩৬টি দল অংশগ্রহন করছে। সোমবার শুরু হওয়া প্রথম দিনের খেলায় বালক বিভাগে শাহী মডেল প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে কিফাইতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করেছে এবং মেয়ে বিভাগে শাহী মডেল প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যাবধানে কিফাইতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরজিত করেছে।
নিবারণ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ছেলেদের দল ১-০ গোলের ব্যবধানে কুতুবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরজিত করেছে এবং মেয়েদের খেলায় কুতুবনগর প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে নিবারন চন্দ্র প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করেছে। আগামী ২৬ জুন পর্যন্ত পৌরসভা এলাকার বিদ্যালয় দলের খেলা শেষ হবে এবং ২৭ জুন থেকে উপজেলা পর্যয়ের প্রতিযোগিতা শুরু হবে।










