কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কাল বৈশাখী ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান বাড়ী-ঘর, গাছ-পালা, বিদ্যুৎখুটি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় বিধ্বস্ত ঘরের নিচে পড়ে দুটি ছাগল মারা যায়।
শুক্রবার দুপুরে কাল বৈশাকে ঝড়ে আওরাবুনিয়া, পশ্চিম ছিটকী, মুন্সিরাবাদ এলাকার অনেক কাঁচা ঘর বিধ্বস্ত হয়। বিদ্যুতের লাইনে খুটি হেলে-দুলে যাওয়ায় ফলে ঐ সকল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বড়, বড় গাছ-পালা ভেঙ্গে ও উপরে পরে ঐ সকল এলাকায় যাতায়াতে মারাত্মক দূর্ভোগ সৃষ্টি হয়েছে।
পশ্চিম ছিটকী স্কুল এন্ড কলেজের টিনসেটের ঘরটি বিধ্বস্ত হয়। এ ঘরের নিচে পড়ে দুটি ছালগ মারা যায়।










