বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. মজিবর রহমান নান্টু বলছেন, এই সরকারেকে কোন ভালবাসা,মিছিল-মিটিং সভা দিয়ে নামানো যাবে না। এই অবৈধ নিশিরাতের ভোটচোর সরকারকে এক দফার আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে। তাই সকলকে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে বিদায় ঘন্টা বাজাবার জন্য প্রস্তুত থাকার আহবান জানান।
সোমবার (১৩ জুন) গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে সম্মুখে আয়োজিত বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন।
এতে বরিশাল সদর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি এ.এক.এম আব্দুস ছালাম রাঢ়ির সভাপতিত্বে ও বরিশাল সদর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লার সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তাব্য রাখেন, জেলা (দক্ষিণ) সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন তালুকদার মেবুল, জেলা বিএনপি সদস্য ও সদর উপজেলা বিএনপি সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মন্টু খান সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।










