ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির সদস্য খাঁন শহিদুল ইসলামের অনৈতিক কর্মকান্ডের প্রতিকার চেয়ে ঝালকাঠির ইট ভাটার পক্ষ থেকে মেরী ব্রিকস ফিল্ড এর পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে। এই ব্রিক ফিল্ড প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ হানিফ মিয়া আইনজীবি সমিতিতে লিখিত অভিযোগ উপস্থাপন করেছেন। এই অভিযোগ দায়েরের পর আইনজীবি খাঁন শহিদুল ইসলাম মেরী ব্রিকসের চিমনির ধোয়ায় তার নিজের বাগান এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতির অভিযোগ এনে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে প্রভাবিত করার চেষ্টা করছে। জেলা আইনজীবি সমিতি বিষয়টি প্রাথমিক তদন্তে আইনজীবির কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্রিক ফিল্ড মালিককে হয়রানি করার সত্যতা পেয়েছে।
মেরী ব্রিকস-এর অভিযোগে প্রকাশ, এই প্রতিষ্ঠান থেকে ইট, বালি, সিমেন্ট নিয়ে এ্যাড খাঁন শহিদুল ইসলাম তার নিজের বাড়ির নির্মাণ কাজ করেন। কিন্তু ব্রিক ফিল্ড কর্তৃপক্ষের ৩৩ হাজার টাকা পাওনা না দিয়ে খাঁন শহিদুল ইসলাম তালবাহানা করছিল। তার কাছে বারবার তাগিদ দেওয়ায় সে এই ব্রিক ফিল্ড মালিককে হয়রানি করার জন্য এ্যাড খাঁন শহিদুল ইসলামের উত্তর পিপলিতা এলাকায় বসত বাড়ির গাছপালা মেরী ব্রিক্স এর কারনে ধোয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মর্মে এলাকায় একটি দায়সারা মানববন্ধন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারনা চালানের ইস্যু তৈরী করেছে। ঝালকাঠির দক্ষিণ পিপলিতা গ্রামে মেসার্স মেরী ব্রিক ফিল্ডের মালিক শহিদুল ইসলাম দাবী করেন, তার ইটের ভাটাটি পরিবেশ বান্ধব জিকজ্যাক ইটের ভাটা এবং এই ভাটার চিমনি থেকে কালো ধোঁয়া ফিল্টার হয়ে সাদা ধোঁয়া নির্গত হয় যা পরিবেশের জন্য ক্ষতি করে না। জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর কৃষি বিভাগ, উপজেলা প্রশাসনের মতামতের সার্বিক বিবেচনায় ২০২১ সালের নভেম্বর মাসে এই ইটের ভাটার নবায়ন করেছে।
কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নাজমুন নাহার এই অভিযোগ ওঠার পরে তার বাগান পরিদর্শন করেছেন এবং এই বাগান ছত্রাক ও ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। তার কলা বাগান পানামা রোগে এবং সুপারি বাগান সম্পূর্ন ভাইরাস রোগে আক্রান্ত মর্মে রিপোর্ট প্রদান করেছেন। এই ইট ভাটার শহিদুল ইসলামের অংশ ব্যাতিত মেরী ব্রিকস ফিল্ডের আরো কাছাকাছি বনায়ন সবুজ ও স্বাভাবিক রয়েছে। বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক আব্দুল হালিম জানান, তারা বিষয়টি তদন্ত করেছে। এই ইট ভাটাটি ১০ বছর আগে ২০১২ সালে গড়ে উঠেছে। এতদিনের মধ্যে এই এলাকার কোনো পরিবারের পক্ষ থেকে ইট ভাটার চিমনির ধোঁয়া থেকে গাছপালাসহ পরিবেশের কোনো ক্ষতির অভিযোগ নেই এবং এ্যাড শহিদুল ইসলামের ইট ভাটার কারনে তার বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টি ভিত্তিহীন বলে প্রতিয়মান হয়েছে। সম্প্রতি ১৫ দিন পূর্বে ইট ভাটা মালিকের পাওনা টাকা চাওয়ার পর থেকেই খাঁন শহিদুল ইসলাম ইট ভাটার মালিককে হয়রানি করার জন্য কোমর বেধে নেমেছে।










