ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় গত মে মাসে ৩৬টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এই ভ্রাম্যমান আদালত এই সময়ে ৭৮টি মামলা দায়ের করে ৮৩জনকে দন্ডিত করে ৪লক্ষ ৩২ হাজার ৭৫০টাকা জরিমানা আদায় করেছে এবং ২১ জনকে বিভিন্ন মেয়াদে খন্ডকালীন সাজা প্রদান করা হয়েছে। পূর্বের এপ্রিল মাসে ২২টি ভ্রম্যমান আদালত পরিচালিতক হয়েছিল।
এই সময় ২৫টি মামলা দায়ের করে ২৫জনকে দন্ডিত করে ৯৪ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৪জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এই তথ্য তথ্য উপস্থাপন করেছেন।










