কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার চেঁচরীরামপুর ইউনিয়নের জনশুমারি ও গৃহগননার ৪ দিনের কর্মশালার কর্মীদের মাঝে ট্যাপ বিতরণ করা হয়েছে।
গতকাল বিকালে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে জনশুমারি ও গৃহগননা কাজের সহায়তার জন্য ৬৭ জন গননাকারী ও সুপারভাইজার কর্মীদের মাঝে এ ডিজিটাল ডিবাইজ (ট্যাপ) বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস এর আয়োজন করেন।
অনুষ্ঠানে আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শুমারী সমন্বয়কারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিরিন রুমী, যুগ্ম সচিব ও প্রশাসন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, ঢাকা এ ট্যাপ বিতরন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতিকুর রহমান-উপ পরিচালক, জেলা পরিসংখ্যান কর্মকর্তা, ঝালকাঠি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোনাল অফিসার কাঠালিয়া-১ ও ট্রেনার মোঃ হাসিবুর রহমান, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ সোহেল জমাদ্দার, আইটি সুপার ভাইজার মোঃ ইশতিয়াক হোসেন।
অপরদিকে পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ সভাকক্ষের কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন জোনাল অফিসার আমুয়া-৩ ও ট্রেনার মোঃ শামিম হোসেন, আইটি সুপার ভাইজার মোঃ রাকিবুল ইসলাম বাপ্পি।
জনশুমারি ও গৃহগননা প্রকল্প ২০২২ এর আওতায় সুপার ভাইজার ও গননাকারিদের ০৩টি ইউনিয়নে একযোগে ৪ দিন ব্যাপি এ প্রশিক্ষন কর্মশালা চলছে। প্রতিটি ইউনিয়নে সুপারভাইজার ও গননাকারী অংশগ্রহণ করছেন।










