কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় মেয়ে শিক্ষার্থীদের আতœরক্ষার কৌশল শেখাতে মাস ব্যাপি কারাতে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের আওতায় প্লান ইন্টারন্যাশনাল ও আরডিএফ নামের দুটি বেসরকারি সংগঠনের উদ্যোগে উপজেলার মাধ্যমিক পর্যায়ে মোট ৩৫জন মেয়ে শিক্ষার্থী চার ব্যাচে এ প্রশিক্ষণে অংশ নেয়।গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলানায়তনে প্রশিক্ষনে অংশ গ্রহনকারি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, মেডেল ও শিক্ষা উপকরণ করা হয়।
আরডিএফ উপজেলা সমন্বয়কারি মো.আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) এইচএম শাহীন ও প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন খান।
উল্লেখ্য পর্যায়ক্রমে তৃনমূল পর্যায়ে মেয়ে শিক্ষার্থীদের এ প্রশিক্ষনের আওতায় আনা হবে। এ কর্মসুচীর মাধ্যমে মেয়ে শিক্ষার্থীদের শারিরীক কসরত ও নিজেদের জীবন সুরক্ষায় কলাকৌশল বিষয়ে কারাতে প্রশিক্ষন দেওয়া হবে। এতে শিক্ষার্থীদের শরীর ও মনোবল বৃদ্ধি পাবে।










