নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
এক পরিবারের তিন গৃহবধূর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জে।
আজ ৯ জুন বৃহস্পতিবার দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- মনি রানী ঘোষ, বাসন্তী রানী ঘোষ ও বিমলা রানী ঘোষ। তাদের মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেনঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।