বরিশাল প্রতিনিধঃ
কেদ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও মূল্য হ্রাসের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার (০৯ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সদস্য সচিব মীর জহিদুল কবির জাহিদ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় বক্তরা বলেন, যেভাব নিত্যপন্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে দেশ অবিলম্বে শ্রীলংকায় রুপ নেবে। শ্রীলংকার মত এদেশের সরকার পালানোর পথ পাবে না। দেশ পরিচালনায় ব্যার্থ সরকার। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারনে মানুষ ৩ বেলার যায়গায় এক বেলা খাচ্ছে। এভাবে চলতে থাকলে অচিরেই দেশে দূর্ভীক্ষ আসবে।










