বরিশাল প্রতিনিধিঃ
‘মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।
বুধবার (৮ জুন) সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয় ও ইউনিসেফ বাংলাদেশের আয়োজনে কাশীপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন,বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক মোঃ আব্দুস সালাম,ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ পাঠাগার সম্প্রসারন প্রকল্পের পরিচালক মোস্তফা মনসুর আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহেল মারুফ, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন প্রমূখ।










