ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বোন হাসিনা বেগমের হত্যকারীদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের বোন খাদিজা বেগম। সোমবার দুপুর ১২ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খাদিজা বেগম বলেন, তার বোনের প্রকৃত হত্যাকারীদের রক্ষা করে নিরাপরাধ ব্যক্তিদের আসামী করে হাসিনা বেগমের স্বশুর বাড়ীর লোকজন মামলা দায়ের করে। তাই তিনি প্রকৃত হত্যাকারীদের নাম উল্লেখ করে নিজে বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে তিনি এই মামলার সুষ্ঠ তদন্তের মাধ্যামে হত্যাকারীদের বিচার দাবি করেন। উল্লেখ্য জেলার কাঠালিয়া উপজেলার পাটিকেলঘাটা গ্রামে স্বশুর বাড়ীতে খাদিজা বেগমের বোন হাসিনা বেগমকে কুপিয়ে হত্যা করে র্দুবিত্তরা।










