বরিশাল প্রতিনিধিঃ বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা (দক্ষিণ) ছাত্রদলের আয়োজনে আলোচনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। আজ ৫ জুন রোববার দুপুরে বরিশাল জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে একর্মসূচি পালন করা হয়।
বরিশাল জেলা (দক্ষিণ) ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল হক মিঠুর সভাপতিত্বে ও জেলা সধারন সম্পাদক কামরুল আহসানের সঞ্চলনায় বক্তব্য রাখেন,যুগ্ম সম্পাদক তৌহিদ আল-এমরান, সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ি,কাজী সজল প্রমূখ। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দেয়া-মোনাজাত করা হয়।










