ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে “একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টিকসই জীবন” এই শ্লোগান নিয়ে বিশ্ব পরিবেশ দিবস আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় টিআইবি এর এরিয়া কোয়র্ডিনেটর মিজানুর রহমান কী-নোট উপস্থাপন করেন। এর আলোকে পরিবেশ বিষয় মতামত তুলে ধরে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মশিউর রহমান ও জেলা ব্র্যাক প্রতিনিধি মোতাহার হোসেন। জেলা প্রশাসন এর আয়োজন করেছে।










