বরিশাল প্রতিনিধিঃ একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন এই স্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। ৫ জুন রোববার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় পরিবেশ অধিদপ্তর নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। বরিশাল বিভাগীয় কার্যালয় এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তর পরিচালক মো. আবদুল হালিমের সভপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
বরিশাল ডাঃ মো. হুমায়ুন শাহীন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় এর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রামানিক প্রমূখ। আলোচনা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়।










