ঝালকাঠি প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি এবং বিএনপি ও জামায়েট জোটের পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় শ্রমিক লীগ জেলা শাখা।
উভ: বৃহস্পতিবার সকালে জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিলে জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখার আহবায়ক হারুন অর রশীদ ও সদস্য সচিব সুমন তালুকদারসহ সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।










