ঝালকাঠি প্রতিনিধিঃ
‘পুষ্টি , পরিবেশ ও অর্থ নৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ প্রতি পাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ববুধবার সকালে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে একটি র্যালী বের হযে শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষীন করে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. ছায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুননাহার, সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরোয়ার হোসেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের দুগ্ধ খামারিরা অংশ নেয়।










