• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Thursday, November 12, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

মন্ত্রীর নির্দেশ উপেক্ষিত ১০ মাসেও মেলেনি তদন্ত প্রতিবেদন

জনতার খবর প্রকাশক জনতার খবর
May 30, 2022
in বরিশাল, সারাদেশ
A A
মন্ত্রীর নির্দেশ উপেক্ষিত ১০ মাসেও মেলেনি তদন্ত প্রতিবেদন
3
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বরিশাল প্রতিনিধিঃ

উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধাদের সামনে ভূয়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রমানিত হওয়ার পরও ভূয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা না নিয়ে উল্টো প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

হয়রানীর শিকার বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দিনমজুর ছেলে নাছির হাওলাদার বলেন, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে ২০০৪ সালে উপজেলা ভিত্তিক মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সভায় চূড়ান্তভাবে তালিকাভূক্ত হয়। তার বেসামরিক মুক্তিযোদ্ধা গেজেট নং-৩৪৯৩, লাল বই মুক্তিবার্তা নং-০৬০১১০০৬৮২, সাময়িক সনদ নং ম-১২৬১৯২, এমআইএস নং-০১০৬০০৩৯৪৮। ভাতা বই নং- ৫৫১। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে সোনালী ব্যাংক, গৌরনদী শাখার ০৩১২১০০১৪০৫৯ সঞ্চয়ী হিসাব নম্বরের মাধ্যমে সরকারের দেয়া সম্মানিভাতা ভাতা উত্তোলন করে আসছিলেন। ২০২০ সালের ৮ আগস্ট তিনি (মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম) মৃত্যুবরন করেন। মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জীবিতকালীণ সময়ে কর্মের সুবাধে ঢাকায় বসবাসের সময় প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও রফিকুল ইসলাম বাবলার হাত থেকে গ্রহণ করেছেন একাধিক সম্মাননা।

মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে নাসির হাওলাদার অভিযোগ করে বলেন, বাবার মৃত্যুর পর মুক্তিযোদ্ধা ভাতার টাকা আমার সঞ্চয়ী হিসাব নম্বর-০৩১২৯০১০১৯৬৬৬ এর মাধ্যমে উত্তোলন করে আসছিলাম। এরইমধ্যে এমআইএস ফরমের ভুলক্রটি সংশোধনের জন্য অনলাইন থেকে ফরম উত্তোলন করতে গিয়ে আমার পিতার নামধারী অপরিচিত এক লোকের ছবি দেখতে পাই।

আরো দেখুন

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি অপরিচিত ওই ব্যক্তি মুলাদী উপজেলার গাছুয়া এলাকার বাসিন্দা। সে নিজাম উদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক ছিলো। আমার মুক্তিযোদ্ধা পিতা নুরুল ইসলামের মৃত্যুর পর স্থানীয় এক প্রভাবশালী মুক্তিযোদ্ধার নেপথ্য মদদে এবং উপজেলা সমাজ সেবা কার্যালয়ের অফিস সহকারী নুরুজ্জামানের সহযোগীতায় এমআইএসে আমার পিতা নুরুল ইসলামের ছবির পরিবর্তে মুলাদী উপজেলার বাসিন্দা অন্য এক নুরুল ইসলামের ছবি সংযুক্ত করে দেওয়া হয়েছে।

পুরো ঘটনাটি উল্লেখ করে গত ১০ মাস পূর্বে লিখিতভাবে মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে আবেদন করা হয়। মন্ত্রী বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন। মন্ত্রীর নির্দেশে তদন্তের শুনানীতে দুইবার মুলাদীর নুরুল ইসলাম ভূয়া হিসেবে প্রমানিত হয়েছে। এমনকি সে আর কোনদিন নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবী করবে না বলে ইউএনও’র কাছে মুচলেকা প্রদান করেছেন। কিন্তু ১০ মাস অতিবাহিত হওয়ার পরও রহস্যজনক কারনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে অদ্যবধি তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। ফলে হয়রানি সহ চরম বিপাকের মধ্যে রয়েছি।

মুলাদীর গাছুয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল জানান, মধ্য গাছুয়া এলাকার নুরুল ইসলাম নামের ওই ব্যক্তি মুলাদীতে যুদ্ধ করেননি। এই নামের কোন মুক্তিযোদ্ধা গাছুয়া গ্রামে নেই। অন্য কোথাও যুদ্ধ করেছিলেন কিনা তা আমার জানা নেই।
সরিকল গ্রামের বীর মুক্তিযোদ্ধা সামসুল হক আকনের ছেলে মোঃ নান্না আকন জানান, মুলাদীর নুরুল ইসলাম মুক্তিযুদ্ধের পর সরিকল এলাকায় এসেছেন। আমার মরহুম পিতাকে তিনি বাবা বলে ডাকতেন। তবে সরিকল এলাকায় যুদ্ধ করেছেন কিনা তা আমার জানা নেই।

ইউএনও’র কার্যালয়ে শুনানী বৈঠকে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এমএ হক বীর বিক্রম বলেন, নাসিরের বাবা সরিকলের নুরুল ইসলাম একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। মুলাদীর নুরুল ইসলাম কখনো গৌরনদীতে মুক্তিযুদ্ধ করেননি বলে ইউএনও এবং শুনানীতে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সামনে লিখিত মুচলেকা দিয়েছে। এর কিছুদিন পর আবার ওই ব্যক্তি কতিপয় কু-চক্রী মহলের সহযোগিতায় ভুল করে মুচলেকা দেয়া হয়েছে জানিয়ে পূনরায় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবী করেন। আর তার দ্বিতীয়বারের এ দাবীর বিষয়টি প্রশাসন কিভাবে মেনে নিচ্ছে তা আমার বোধগম্য নয়। তিনি (বীর বিক্রম) সরিকলের প্রকৃত মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পরিবারকে হয়রানি বন্ধ করার পাশাপাশি এমআইএসের ছবি ও তথ্য পরিবর্তন করার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবী করেন। পুরো বিষয়টি নিয়ে মুলাদী উপজেলার বাসিন্দা নুরুল ইসলামের ব্যবহৃত (০১৭১২-৩০৮৯১৮) মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয়ের পর ফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে একাধিকবার ওই নম্বরে যোগাযোগের চেষ্ঠা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী নুরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। পুরো ঘটনার তদন্ত করলে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। তবে অতি শীগ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

November 11, 2026
৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026
কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

November 8, 2026
বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

November 7, 2026
মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

November 7, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

November 11, 2026
৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!