ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলির আলোকে দুর্যোগ জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালিকরনের লক্ষে জেলা দুর্যোগব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা-এর পরিচালক নিতাই চন্দ্র দে সরকার।
জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আশ্রাফুল হক। সেমিনারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সঙ্কর কুমার দাস, উপজেলা চেয়ারম্যান খাঁন আরিফুর রহমান ও মোঃ মনিরুজ্জামান মনির এবং সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবেকুন নাহার, চারটি উপজেলার নিবার্হী কর্মকর্তাগন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৫০ জন অংশগ্রহন করেছেন।










