কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় অনিবন্ধিত ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি ক্লিনিক ও তিনটি ডায়গনিষ্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। অন্য একটি ডায়াগনিস্টিক সেন্টারকে এক মাসের সময় দিয়ে প্রয়োজনীয় শর্তাবলী পূরণের নির্দেশ দেয়া হয়েছে।
আজ ২৯ মে শনিবার বিকেল উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপশ কুমার তালুকদার জানান, অনিবন্ধিত ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আমুয়ার রিভিরভিউ ক্লিনিকি ও ডায়াগনিস্টিক সেন্টার, কাঠালিয়া সদর বাসস্ট্যান্ডে আল নূর ডায়াগনিস্টিক সেন্টার ও বিসমিল্লাহ ডায়াগনিস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। নবায়ন না থাকায় কাঠালিয়া উপজেলা সদরের লাইফ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টারকে ৩০ দিনের সময় দিয়ে প্রয়োজনীয় শর্তাবলী পূরণের নির্দেশ দেয়া হয়েছে।
কাঠালিয়া ডায়াগনিস্টিক ও আমুয়ার সাউথ এ্যাপোলো ক্লিনিকি কর্তৃপক্ষ ভ্রাম্যমান আদালতকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে সক্ষম হয়।










