জনতার খবর ডেস্কঃ ছাত্রলীগের ৩২ নেতাকে আসামি করে মামলা করেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মানসুরা আলম এ মামলা দায়ের করেন। ২৯ মে রবিবার সকালে সিএমএম কোর্টে মামলা দায়ের করেন মানসুরা আলম। মামলায় প্রধান আসামি করা হয়েছে ছাত্রলীগের আল আমীন রহমানকে।
মামলাটি বিচারক শান্ত ইসলাম মল্লিক শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। বাদি মানসুরা অভিযোগ করেন, গত ২৫ মে ছাত্রদল সাংবাদিক সম্মেলনের জন্য শান্তিপূর্ণ মিছিল নিয়ে ক্যাম্পাসে যাচ্ছিলো। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।












