বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহতের ঘটনায় তাদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। এসময় আহতদের চিকিৎসার সার্বিক সহায়তা করারও নির্দেশ দিয়েছেন তিনি।
এছাড়াও, এই দুর্ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ মে) দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
বরিশাল বিভাগীয় কমিশনার জানান, সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহতের ঘটনায় তাদের পরিবারকে ২০ হাজার টাকা করে হবে। এবং আহতদের চিকিৎসার সার্বিক সহায়তা করারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, এই দুর্ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টায় বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।










