ঝালকাঠি প্রতিনিধি॥
ঝালকাঠি মাওলানা আজিজুর রহমান নেছারাবাদী হোমিপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৮ মে শনিবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক সরদার মো: শাহ আলম। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ সভাপতি নুসরাত জাহান খানের সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডা: মু. মোসাদ্দেক হোসেন খান। সভায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










