বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নগরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্প পোস্টের সথে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) দিবাগত রাত সোয়া ১১টার দিকে নগরীর আমতলার মোড় রেনেটা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন সুদীপ্ত সাহা (২৪)। সে নগরীর বাজাররোড হাটখোলা কাঠের পুল এলাকার উত্তম সাহার ছেলে। অপরজন একই এলাকার দিলীপ সাহার ছেলে অন্তু সাহা (২৫)।শুক্রবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি তদন্ত) লোকমান হোসেন বলেন, শেবাচিম হাসপাতালের সামনে থেকে একটি এ্যাপাচ ফোর ভি মটরসাইকেলে দুজন আমতলার মোড়ের দিকে যাওয়ার পথে রেনেটা অফিসের সামনে রাস্তায় থাকা ল্যাম্প পোস্টে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজন নিহত হন। সঙ্গে থাকা অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে ভর্তি করলে কিছুক্ষণ পর সেও মারা যায়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।










