বরিশাল প্রতিনিধিঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১ম শ্রেনী ও সহকারী শিক্ষকদের ২য় শ্রেনী করার দাবী ও চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকদের স্থায়ী প্রদোন্নতির দাবীতে বরিশালে পরিচিতি সভা করেছে প্রাথমিক শিক্ষকরা। শুক্রবার (২৭ মে) সকালে বরিশাল নগরীর সিস্টার-ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বরিশাল জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিকি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো: আবদুল কাইয়ুম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো: তাইজুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুল আলম, বাংলাদেশ প্রাথমিকি শিক্ষক সমিতির বরিশাল মহানগর কমিটির সভাপতি মাহ্ফুজা খানম ও বাংলাদেশ প্রাথমিকি শিক্ষক সমিতির বরিশাল মহানগর উপদেষ্টা এইচএম আবদুল হাই প্রমূখ।










