বরিশাল ব্যুরো ॥
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, এই সরকার পুলিশ,বিডিআরের সরকার।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি বিভিন্ন পশু ও আওয়ামীলীগের ভোটের সরকার আপনাকে এদেশের কোন জনগণ ভোট দেয় নাই বলেই আজও জণগনের সরকার হতে পারেন নাই। যদি সাহস থাকে পুলিশের ছায়া থেকে বেড় হয়ে মোকাবেলা করে দেখেন কত বড় সাহস আপনার। আপনি একজন সরকার প্রধান হয়ে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কুটুক্তি করতে পারেন না তিনি বাংলার গোলাপ ফুল।
তিনি আরো বলেন, দেশের সংবিধানে লেখা রয়ে এদেশে জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে। আপনি কি দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছে হতে পারেন নাই।
বৃহস্পতিবার (২৬মে) বরিশাল জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তাব্যে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী কর্তৃক বিএনপি চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বরিশাল মহানগর,জেলা দক্ষিণ ও বরিশাল জেলা উত্তর বিএনপির যৌথ আয়োজনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক এ্যাড,মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে ও বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব বিসিসি কাউনিসলর এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বৃষ্টিতে সমাবেশ পন্ড হয়ে যাবার আগে বক্তব্য রাখেন জেলা মহিলা দল সভাপতি ফাতেমা রহমান, মহানগর মহিলা দল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি।
এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ,বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক,মহানগর যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল,বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ,জেলা দক্ষিণ সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল,উত্তর জেলা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান মুকুল,মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর পর্বে দুপুরের পর থেকে বরিশাল মহানগরের বিভিন্ন ওয়ার্ড বরিশাল দশ উপজেলা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থ কানায় কানায় পরিপূর্ণতা হয়ে যায় যা পরবর্তীতে এক মুসলধরের বৃষ্টিতে সমাবেশ ভন্ডুল হয়ে যায়।










