নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে পৃথক অভিযানে ২৪০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে উপজেলা শহরের পুরানবাজার থেকে ১৪০ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ অপরদিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন থেকে ১শত পিস ইয়াবা সহ আরেক জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন, রাসেল মোল্লা (২৯) নলছিটি পুরান বাজার এলাকার তোফাজ্জল হোসেন ওরফে সোহরাব মোল্লার ছেলে ও জুয়েল সরদার (৩৬)রায়পাশা গ্রামের মোশারেফ সরদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাইনউদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরপাশা থেকে জুয়েলকে ১শত পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।
নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, পুরান বাজারের বাসা থেকে ১৪০ পিস ইয়াবা সহ রাসেল কে গ্রেফতার করি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা সহ মোট ১০ টি মামলা রয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সোমবার রাতে নলছিটি থানা পুলিশ ও ডিবি পুলিশ ২ জনকে ইয়াবা সহ গ্রেফতার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।










