বরিশাল ব্যুরো ॥
বরিশালের গৌরনদী উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন সহ অন্যান্যরা। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ অংশগ্রহন করেন।










